`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।


এর আগে ডনের জামিন আবেদনের ওপর শুনানি হয়। তার আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করে সাতটি যুক্তি তুলে ধরেন। আবেদনে বলা হয়, দুটি সুরতহাল, দুটি ময়নাতদন্ত, ভিসেরা ও রাসায়নিক প্রতিবেদন পর্যালোচনায় সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে।


আবেদনে আরও বলা হয়, ঘটনার বিষয়ে ডন কিছুই জানতেন না এবং তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে উল্লেখ করে আইন অনুযায়ী জামিনের আবেদন করা হয়।


আইনজীবীরা আরও দাবি করেন, ডন শারীরিকভাবে অসুস্থ, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার স্থায়ী ঠিকানা রয়েছে। জামিন পেলে তিনি পলাতক হবেন না বলেও আদালতকে জানানো হয়। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্য

কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র‌্য