`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইশরাকের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দুপুর ২টায়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
ইশরাকের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দুপুর ২টায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।


সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান ইশরাক। পোস্টে তিনি লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।


পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উচ্ছ্বাসের প্রসঙ্গ তুলে ইশরাক বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে তাদের অংশ নেওয়ার আশা করেন তিনি।


তিনি আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় থাকবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।


পোস্টের শেষে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
গলার কাঁটা হলেও সীমান্ত সড়ক শেষ করতে হবে: এ্যানি

গলার কাঁটা হলেও সীমান্ত সড়ক শেষ করতে হবে: এ্যানি