`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

খাবারের সন্ধানে লোকালয়ে এসে পানির গর্তে দুই হাতি, পরে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
খাবারের সন্ধানে লোকালয়ে এসে পানির গর্তে দুই হাতি, পরে উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ক্সবাজারের টেকনাফে বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে পানির গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি। পরে বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।


বুধবার (৪ নভেম্বর) সকালে টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিটের আওতাধীন কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়াসংলগ্ন বন থেকে খাবারের সন্ধানে হাতি দুটি লোকালয়ে চলে আসে। একপর্যায়ে সেখানে থাকা একটি বড় পানির গর্তে পড়ে যায় তারা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।


টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিট কর্মকর্তা ফরেস্টার মো. হোসেন জানান, ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করা হয়েছে। পরে সেগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্র

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্র