`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ ও ছবি ফেরত আনার উপায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ ও ছবি ফেরত আনার উপায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ, ছবি বা নথি ভুল করে মুছে গেলে সেগুলো অনেক ক্ষেত্রেই ফিরিয়ে আনা সম্ভব। তবে এটি মূলত নির্ভর করে আগে ব্যাকআপ নেওয়া হয়েছিল কি না এবং কখন নেওয়া হয়েছিল তার ওপর।


সবচেয়ে আগে Settings > Chats > Chat Backup-এ গিয়ে শেষ ব্যাকআপের তারিখ ও সময় দেখে নিতে হবে। যদি মুছে যাওয়া মেসেজ বা ছবিগুলো সেই ব্যাকআপে থাকে, তাহলে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব।


রিকভারি করতে হলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। এরপর আগের ফোন নম্বর দিয়ে লগইন করে ওটিপি ভেরিফাই করার পর Restore অপশনে চাপ দিলে ব্যাকআপে থাকা মেসেজ, ছবি ও অন্যান্য মিডিয়া ফিরে আসবে।


ক্লাউড ব্যাকআপে তথ্য না থাকলেও অ্যান্ড্রয়েড ফোনের লোকাল স্টোরেজে থাকা পুরোনো ব্যাকআপ থেকে কিছু চ্যাট হিস্ট্রি উদ্ধার করা যেতে পারে। তবে সেটিও নির্ভর করে ফোনে ব্যাকআপ ফাইল সংরক্ষিত আছে কি না।


ব্যাকআপ না থাকলে কিছু থার্ড-পার্টি ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করা যায়, কিন্তু এতে সফলতার নিশ্চয়তা নেই। মুছে যাওয়া ডেটার ওপর নতুন তথ্য ওভাররাইট হয়ে গেলে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে।


ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে অটো ব্যাকআপ চালু রাখা এবং গুরুত্বপূর্ণ ছবি ও নথির কপি গুগল ড্রাইভ, আইক্লাউড, কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্টোরেজে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ