`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতার দুজন হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন।


পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেন ওসি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।


ওসি আরও জানান, মিছিলে অংশ নেওয়া দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে যুবককে গুলি করার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে যুবককে গুলি করার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার