`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-৩-এর ব্লক এ/১১ এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে কাজ পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা হক আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার উত্তরা এলাকায়।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান। সেখানে কাজ পরিদর্শনের সময় তাঁর ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তাঁর মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গিয়ে তিনি গুরুতর আহত হন।


হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী প্রকৌশলী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার