`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক এফডিএমএন সদস্যকে আটক করা হয়েছে।


বিজিবি জানায়, ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল। এ সময় নুর মোহাম্মদ (২০) নামে এক এফডিএমএন সদস্যকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়। তিনি এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-এফ/১৩-এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।


কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।


বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা উদ্ধারের ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজিবি আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল