`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির ফেসবুক পেজ।


‘আমার দেশ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ আরবি ক্যালিগ্রাফিতে স্থাপন করা হয়।


এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে বলেও বিএনপির ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে।


বিএনপির ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধর্মীয় অনুরাগ ও রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতার নীতি অনুসরণের কথাও তুলে ধরা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিয

চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিয