`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চমক রেখে ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
চমক রেখে ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টজুড়ে সেরা পারফরম্যান্স দেখানো ফুটবলারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ বা সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এবারের আসরের সেরা দলটি ৪-৩-৩ ফরমেশনে সাজানো হয়েছে, যেখানে সাতটি ভিন্ন দেশের খেলোয়াড় জায়গা পেয়েছেন।


বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। রক্ষণভাগে মার্ক কুকুরেয়া ও পেদ্রো পেরোর সঙ্গে মাঝমাঠে রয়েছেন রদ্রি, যিনি পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন গোল্ডেন বল।


রানার্সআপ আর্জেন্টিনা থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি ও ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। এবারের বিশ্বকাপে মেসি করেছেন ৮ গোল এবং ৮টি অ্যাসিস্ট।


ফ্রান্স থেকে তিনজন ফুটবলার নির্বাচিত হয়েছেন। আক্রমণভাগে রয়েছেন সর্বোচ্চ ১০ গোল করা কিলিয়ান এমবাপ্পে এবং ৭ অ্যাসিস্ট করা মাইকেল ওলিসে। রক্ষণভাগে জায়গা পেয়েছেন দায়ো উপামেকানো।


ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম মিডফিল্ডে এবং নরওয়ের আর্লিং হালান্ড স্ট্রাইকার হিসেবে সেরা একাদশে স্থান পেয়েছেন। গোলবারের নিচে রয়েছেন বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া, যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন।


ফিফা ঘোষিত ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ (৪-৩-৩):


গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

ডিফেন্ডার: পেদ্রো পেরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার: রদ্রি (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে: মন্ত্রী

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে: মন্ত্রী