`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।


প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।


এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।


বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে