`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ইয়াবা সেবনের প্রস্তুতি ও সেবনকালে ১২ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
কক্সবাজারে ইয়াবা সেবনের প্রস্তুতি ও সেবনকালে ১২ জন আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা সেবনের প্রস্তুতি ও সেবনকালে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


রোববার (২৩ আগস্ট) রাতে ঈদগাঁও থানার এসআই মো. আজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার (২৪ আগস্ট) সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। পরে বটতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন হোটেল ছেনোয়ারা প্লাজার নিচতলার দুটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও নয়জনকে আটক করা হয়।


আটকদের কাছ থেকে একটি ভাঙা ছুরি, ১৪টি বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ, একটি গামছা ও ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

কক্সবাজারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত