`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার সৈকতে বর্জ্য দিয়ে সাজলেন ১২ ‘বর্জ্যমানব’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
কক্সবাজার সৈকতে বর্জ্য দিয়ে সাজলেন ১২ ‘বর্জ্যমানব’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পর্যটকদের সমুদ্রদূষণ সম্পর্কে সচেতন করতে কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। প্লাস্টিকের বোতল, মগ, বালতি, থালা ও ইলেকট্রনিক বর্জ্য দিয়ে শরীর সাজিয়ে সৈকতে ঘুরে বেড়িয়েছেন ১২ জন ‘বর্জ্যমানব’। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে তাঁদের দেখতে ভিড় করেন পর্যটকেরা। অনেকে ছবি তোলেন, কেউ ধারণ করেন ভিডিও।


প্লাস্টিক ও পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে বুধবার সকালে সৈকতের লাবণী পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন। শোভাযাত্রায় থাকা ‘বর্জ্যমানবেরা’ পর্যটকদের যত্রতত্র ময়লা না ফেলতে এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।


শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, গত ১০ দিনে অন্তত ১০ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এখনো লাখো পর্যটক রয়েছেন। তাঁদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে সাগর দূষিত হচ্ছে। এ কারণে বর্জ্য না ফেলার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ‘বর্জ্যমানবেরা’ পর্যটকদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে পেরেছেন বলেও জানান তিনি।


বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, সৈকতে বেড়াতে এসে অনেকেই বালুচরে ময়লা-আবর্জনা ফেলেন, যার মধ্যে প্লাস্টিক বর্জ্য বেশি। এসব বর্জ্য সমুদ্রের পানিতে ছড়িয়ে দূষণ সৃষ্টি করছে। সৈকতে অসংখ্য ডাস্টবিন থাকলেও অনেকে তা ব্যবহার করেন না। প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সম্পর্কে মানুষকে বোঝাতেই ১২ জন নারী-পুরুষ এভাবে সেজেছেন।


এর আগে গত ১২ অক্টোবর সৈকতের সুগন্ধা পয়েন্টে বর্জ্য দিয়ে তৈরি ৫০ ফুট উচ্চতার একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত ভাস্কর্যটি দেখতে প্রতিদিনই সৈকতে ভিড় করছেন দর্শনার্থীরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’