`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।


শনিবার তৃতীয় দফা সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সিজেপির বৈঠকের পর নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।


সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা।


সৌরভ দাস বলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ায় আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। অশুতোষ রাঙ্কা বলেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই সবাইকে আন্দোলনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে।


সিজেপির প্রধান দাবিগুলোর একটি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানানো হয়।


এর আগে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণ হয়। এরপরই সরকার ও সিজেপির মধ্যে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।


সিজেপি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা আলোচনা অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জয় আছে ৭-০ গোলেও, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস কে

জয় আছে ৭-০ গোলেও, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস কে