পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও কিছুটা শক্তিশালী হতে পারে। তবে নিম্নচাপটির বাংলাদেশের স্থলভাগে সরাসরি আঘাত হানার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। এর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে গরমের অস্বস্তিও কিছুটা কমতে পারে।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে।
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
BanglaDock