`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ১১ মামলার আসামি আরিফ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
কক্সবাজারে ১১ মামলার আসামি আরিফ গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরে বিশেষ অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ তাকে শহরের শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেছে।


পুলিশ জানায়, গতকাল রাত ১২টা ৫ মিনিটে ছিনতাইকারী গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার শহর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে আরিফকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আরিফ কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়া তাজী মুল্লুক সড়ক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র, ছিনতাই, মাদক, মারামারি, চাঁদাবাজি, ডাকাতি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন, রামুতে ট্রাকের ধাক্কায় ব

বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন, রামুতে ট্রাকের ধাক্কায় ব