`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।


শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ তাদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও দাবিগুলো বাস্তবায়নের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন।


অবরোধের কারণে আতুরের ডিপো এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।


শ্রমিকরা জানান, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।


ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক ও সমঝোতার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চকরিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চকরিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক