কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখার কাছে মিয়ানমারের ভূখণ্ডে মাইন বিস্ফোরণে হামিদ হোসেন (৩২) নামে এক রোহিঙ্গা যুবকের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পালংখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। আহত হামিদকে স্থানীয় জেলেরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। পরে তাকে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে হামিদকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের ভূখণ্ডে হঠাৎ মাইন বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে একজন যুবক আহত হওয়ার খবর পাওয়া যায়।
BanglaDock