`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফোনের স্টোরেজ দ্রুত শেষ হচ্ছে, ৫ উপায়ে খালি করুন জায়গা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
ফোনের স্টোরেজ দ্রুত শেষ হচ্ছে, ৫ উপায়ে খালি করুন জায়গা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্মার্টফোনের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে নতুন ছবি-ভিডিও রাখা, অ্যাপ ইনস্টল করা কিংবা স্বাভাবিক ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে। ছবি-ভিডিওর পাশাপাশি হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল, ডাউনলোড করা কনটেন্ট, অপ্রয়োজনীয় অ্যাপ ও বিভিন্ন অ্যাপের অস্থায়ী ফাইলও ধীরে ধীরে স্টোরেজ দখল করে। তাই কয়েকটি সহজ উপায়ে নিয়মিত ফোনের জায়গা খালি রাখা যায়।


১. হোয়াটসঅ্যাপের বড় ফাইল মুছে ফেলুন


হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত চ্যাটে আসা ছবি, ভিডিও, ডকুমেন্ট ও অডিও জমতে জমতে অনেক জায়গা দখল করতে পারে। হোয়াটসঅ্যাপে গিয়ে Settings > Storage and data > Manage storage নির্বাচন করলে কোন ধরনের ফাইল কতটা জায়গা নিচ্ছে, তা দেখা যাবে। বড় ফাইলগুলো আলাদা করে দেখা এবং ফাইলের আকার অনুযায়ী সাজানোর সুবিধাও রয়েছে। প্রয়োজন নেই এমন বড় বা বহুবার ফরোয়ার্ড করা ফাইল মুছে ফেললে দ্রুত জায়গা খালি করা সম্ভব।


তবে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও বা ডকুমেন্ট মুছে ফেলার আগে ব্যাকআপ নেওয়া ভালো। WhatsApp-ও কোনো কনটেন্ট মুছে ফেলার আগে চ্যাটের ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেয়।


২. ব্যবহার না করা অ্যাপ আনইনস্টল করুন


দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাপ ফোনে পড়ে থাকলেও স্টোরেজ দখল করে। অ্যান্ড্রয়েডে Google Play Store খুলে Profile > Manage apps & device > Manage-এ গেলে ইনস্টল থাকা অ্যাপের তালিকা পাওয়া যাবে। প্রয়োজন নেই এমন অ্যাপ নির্বাচন করে Uninstall করা যায়।


এ ছাড়া Files by Google-এর Clean অপশন ব্যবহার করেও অব্যবহৃত অ্যাপ খুঁজে আনইনস্টল করা যায়।


৩. অ্যাপের ক্যাশ পরিষ্কার করুন


কিছু অ্যাপ ব্যবহারের সময় অস্থায়ী বা ক্যাশ ফাইল তৈরি করে। এগুলো দীর্ঘদিন জমে গেলে অতিরিক্ত জায়গা নিতে পারে। ফোনের Settings থেকে সংশ্লিষ্ট অ্যাপের App info-তে গিয়ে Clear cache অপশন পাওয়া গেলে সেটি ব্যবহার করা যায়। Google বলছে, ক্যাশ মুছে দিলে অস্থায়ী ডেটা সরবে; তবে পরবর্তী সময়ে অ্যাপ প্রথমবার খোলার সময় কিছুটা ধীর মনে হতে পারে।


তবে Clear storage বা Clear data অপশন ব্যবহারে সতর্ক থাকতে হবে। এতে অ্যাপের সংরক্ষিত ডেটা স্থায়ীভাবে মুছে যেতে পারে। তাই প্রয়োজন না হলে এই অপশন ব্যবহার না করাই ভালো।


৪. অব্যবহৃত অ্যাপ আর্কাইভ করুন


অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ও সমর্থিত ডিভাইসে নিয়মিত ব্যবহার না করা অ্যাপ আর্কাইভ করার সুবিধা রয়েছে। এতে অ্যাপের সফটওয়্যার, অস্থায়ী ফাইল ও কিছু অংশ সরিয়ে জায়গা খালি করা হয়, কিন্তু অ্যাপের আইকন ও ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া হয়। পরে প্রয়োজন হলে অ্যাপটি আবার ডাউনলোড করা যায়।


Google Play Store-এর Settings > General থেকে Automatically archive apps চালু করা যায়, যদিও এই সুবিধা সব ফোনে একইভাবে নাও থাকতে পারে।


৫. পুরোনো ডাউনলোড ও ছবি-ভিডিও সরান


ফোনের Downloads folder-এ জমে থাকা পুরোনো PDF, ভিডিও, ডকুমেন্ট কিংবা অন্য ফাইলও অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে জায়গা দখল করে রাখে। Android-এর Storage বা Free up space অপশন থেকে বড় ফাইল, ছবি, ভিডিও ও অব্যবহৃত অ্যাপ শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী মুছে ফেলা যায়।


Google Photos-এ ছবি-ভিডিও ব্যাকআপ করা থাকলে ফোনে থাকা ব্যাকআপ হয়ে যাওয়া কপিও সরিয়ে জায়গা খালি করা যায়। তবে কোনো ছবি বা ভিডিও মুছে ফেলার আগে সেটি সত্যিই ব্যাকআপ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।


স্টোরেজ পুরোপুরি ভর্তি হওয়ার অপেক্ষা নয়


স্টোরেজ একেবারে পূর্ণ হয়ে যাওয়ার পর পরিষ্কার করার বদলে নিয়মিত ফোনের Storage অপশন দেখে নেওয়া ভালো। Android-এর কিছু ডিভাইসে Smart Storage চালু করলে স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলে আগে থেকেই ব্যাকআপ করা ছবি ও ভিডিও থেকে জায়গা খালি করার ব্যবস্থা করা যায়।


বিশেষ করে WhatsApp-এর বড় ভিডিও, বারবার ফরোয়ার্ড করা ছবি ও ডকুমেন্ট এবং দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাপ নিয়মিত পর্যালোচনা করলে ফোনের স্টোরেজ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিসিএনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, কো-চেয়ারম্যান আরাফাত সাইফ

সিসিএনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, কো-চেয়ারম্যান আরাফাত সাইফ