`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহানগর এক্সপ্রেসে নরসিংদীর জন্য ৯১ আসন, কক্সবাজার যাত্রা শুরু ২৬ অক্টোবর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
মহানগর এক্সপ্রেসে নরসিংদীর জন্য ৯১ আসন, কক্সবাজার যাত্রা শুরু ২৬ অক্টোবর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকা-কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা। এতে নরসিংদী স্টেশন থেকে সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। এ জন্য নরসিংদী স্টেশনের বিপরীতে মোট ৯১টি আসন বরাদ্দ রাখা হয়েছে।


রেলওয়ের বরাদ্দসংক্রান্ত তথ্য অনুযায়ী, নরসিংদী স্টেশনের জন্য রয়েছে ৩টি এসি সিট, ২০টি স্নিগ্ধা (এসি চেয়ার) এবং ৩০টি শোভন চেয়ার (নন-এসি) আসন। বাকি আসনগুলো চট্টগ্রাম-নরসিংদীসহ অন্যান্য অংশের যাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে। ট্রেনটিতে মোট ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন থাকবে।


সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১০টা ৪১ মিনিটে নরসিংদী স্টেশনে পৌঁছাবে। পরদিন সকাল ৬টায় ট্রেনটি কক্সবাজারে পৌঁছানোর কথা।


ফেরার পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে বিকেল ৫টা ২৭ মিনিটে নরসিংদী স্টেশনে পৌঁছাবে। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


ট্রেনটি প্রতি রোববার চলাচল বন্ধ থাকবে। যাত্রাপথের বিভিন্ন স্টেশনে বিরতি থাকায় নরসিংদীসহ অন্যান্য এলাকার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার যেতে পারবেন। নতুন এই সেবা পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা প্রদান শুরু আজ, ৭৪ হাজার আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা প্রদান শুরু আজ, ৭৪ হাজার আবেদন