`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমারে পাচারের সময় উখিয়ায় ইউরিয়া সার ও সয়াবিন তেল জব্দ, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
মিয়ানমারে পাচারের সময় উখিয়ায় ইউরিয়া সার ও সয়াবিন তেল জব্দ, আটক ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ছয় বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আনজুমানপাড়া বালুখালী খালের পাড়সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে আনজুমানপাড়া থেকে দুই ব্যক্তি ইউরিয়া সার ও সয়াবিন তেল পানিতে ভাসিয়ে বালুখালী খাল দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা করেন।


এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে আব্দুর রহমান (২০) ও মো. আলী (২৪) নামে দুইজনকে আটক করা হয়।


তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছয় বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। আটক দুজনের বাড়ি উখিয়া উপজেলার আনজুমানপাড়া ও পালংখালী এলাকায় বলে জানিয়েছে বিজিবি।


উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকা দিয়ে সার, তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারীদের চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পাচারকাজ থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।


বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্