`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাজাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাজাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর কথা থাকলেও প্রয়োজনীয় অনুমোদন না মেলায় তা শুরু হয়নি। তবে সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট এবং জেলা প্রশাসনের চূড়ান্ত অনুমতি প্রয়োজন। এসব অনুমোদন না পাওয়ায় রোববার কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে কোনো জাহাজ ছেড়ে যায়নি।


কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ছাড়পত্র পাওয়ার পরই জাহাজ চলাচলের চূড়ান্ত অনুমতি দেওয়া হবে। বুধবার জেলা প্রশাসক সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এরপর সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।


বিআইডব্লিউটিএর তথ্য অনুযায়ী, সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমতি চেয়ে পাঁচটি জাহাজ আবেদন করেছে। এর মধ্যে তিনটি জাহাজ ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। বাকি জাহাজগুলোর পরিদর্শন ও অনুমোদন প্রক্রিয়া চলছে।


পরিবেশ মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ ও সেখানে রাতযাপন করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ তিন হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। পর্যটকদের কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে অনুমোদিত জাহাজে যাতায়াত করতে হবে।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নির্ধারিত এজেন্টের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। টিকিট কেনার পর পর্যটকরা ভ্রমণ পাস পাবেন। এদিকে জাহাজ মালিকদের সংগঠন জানিয়েছে, বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


তবে পর্যাপ্ত যাত্রী পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে জাহাজ পরিচালনাকারীদের মধ্যে। পর্যটন সংশ্লিষ্টদের ধারণা, ১৫ নভেম্বরের পর সেন্টমার্টিনে পর্যটকদের উপস্থিতি বাড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অনলাইন জুয়ার অভিযোগে কারাগারে আর্জেন্টিনা সমর্থক রুনা পারভী

অনলাইন জুয়ার অভিযোগে কারাগারে আর্জেন্টিনা সমর্থক রুনা পারভী