`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার সৈকতে ফুটবল খেলতে নেমে পর্যটকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
কক্সবাজার সৈকতে ফুটবল খেলতে নেমে পর্যটকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় পানিতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


শুক্রবার সন্ধ্যায় সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মো. সীমান্ত। তিনি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা।


কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন পর্যটক সৈকতে ফুটবল খেলছিলেন। এ সময় বল সমুদ্রে পড়ে গেলে সেটি আনতে কয়েকজন পানিতে নামেন। পরে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন।


লাইফগার্ড ও বিচ কর্মীরা দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সীমান্ত পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করেন।


সীমান্ত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কলাতলী এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন।


সৈকতে কর্মরত সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান জানান, ঘটনার সময় নিয়মিত লাইফগার্ড সেবা বন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের