দর্শকের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে ২৮ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ক্যামজা)।
বুধবার (১ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্যামজার নেতৃবৃন্দ চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার প্রশংসা করেন। একই সঙ্গে দর্শকের ভালোবাসা ও আস্থা ধরে রেখে গণমাধ্যম অঙ্গনে চ্যানেল আই আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক রাজিব কান্তি দে, প্রচার সম্পাদক রহিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ক্যামজার নেতৃবৃন্দ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেলটির সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
BanglaDock