`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আজ খোলা দেশের সব ব্যাংক ও সরকারি-বেসরকারি অফিস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
আজ খোলা দেশের সব ব্যাংক ও সরকারি-বেসরকারি অফিস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার দেশের সব তফসিলি ব্যাংক এবং সরকারি-বেসরকারি অফিস খোলা রয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও আজ স্বাভাবিক কার্যক্রম চলবে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ ছুটির সমন্বয়ে আজ শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।


একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তবে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বৈরী আবহাওয়ায় কক্সবাজারের মাছ ব্যবসায় ধস, ১৫০০ কোটি টাকার লো

বৈরী আবহাওয়ায় কক্সবাজারের মাছ ব্যবসায় ধস, ১৫০০ কোটি টাকার লো