`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বর্ণিল আয়োজনে কক্সবাজারে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
বর্ণিল আয়োজনে কক্সবাজারে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দিনব্যাপী বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন প্রসারের পাশাপাশি সৈকত ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আগামী ২৭ সেপ্টেম্বর এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পর্যটন সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


কর্মসূচির অংশ হিসেবে সকালে পর্যটন সংশ্লিষ্ট অংশীজন ও দর্শনার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরিচ্ছন্ন সৈকত ও নিরাপদ পর্যটনের বার্তা ছড়িয়ে দিতে সৈকত এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কক্সবাজারের টেকসই পর্যটনের সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হবে।


দিনের কর্মসূচির শেষপর্বে সন্ধ্যায় সৈকতসংলগ্ন স্থানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।


জেলা প্রশাসনের পর্যটন সেল পর্যটক ও নাগরিকদের সৈকতের পরিচ্ছন্নতা রক্ষা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং স্থানীয় সংস্কৃতি ও জীববৈচিত্র্যের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এসব আয়োজনে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর

কক্সবাজারসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর