`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি; ১৬ ভরি স্বর্ণ ও টাকা লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
পেকুয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি; ১৬ ভরি স্বর্ণ ও টাকা লুট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত একটি বাড়িতে ঢুকে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লাখ ৪০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করেছে। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার আব্দুল হামিদ সিকদারপাড়া গ্রামের রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী রেজাউল করিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। তিনি জানান, রাত ১টার দিকে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে স্থানীয় একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে করে ছয়জন ব্যক্তি এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে রেজাউল করিম ও তার তিন প্রতিবেশীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।


এরপর ডাকাতরা রেজাউল করিমকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে প্রবেশের পর অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পরিবারের সদস্যদেরও নিয়ন্ত্রণে নেয়। প্রথমে তার বড় ভাই প্রবাসী জমির আলমের কক্ষে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে।


পরে রেজাউল করিমের কক্ষে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার আগে বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পরিবারের সদস্যদের ঘরের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, দুর্বৃত্তরা নিজেদের পুলিশ পরিচয় দিলেও তাদের পুলিশের পোশাক ছিল না। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’