`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
রামুতে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামু উপজেলার এক তরুণের ঝুলন্ত মরদেহ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার একটি বাসা থেকে উদ্ধারের পর তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহত মুফিজুর রহমান বাবু (২০) পশ্চিম মেরংলোয়া এলাকার আবুল কালামের ছেলে।


গত রোববার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বোনের বাসা থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মরদেহ বাড়িতে আনার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ কারণে তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরিবার।


নিহতের বাবা আবুল কালাম ছেলের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, তার ছেলে কেন আত্মহত্যা করবে, তা তিনি বুঝতে পারছেন না।


পুলিশ জানায়, চট্টগ্রামে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলেও স্বজনেরা কর্ণফুলী থানা পুলিশকে বিষয়টি অবহিত না করেই মরদেহ রামুতে নিয়ে আসেন। পরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি চট্টগ্রামের যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ঘটনাস্থলও তদন্তের আওতায় আনা হবে।


পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হলেও তা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। একইভাবে পুলিশও ঘটনাটিকে আত্মহত্যা বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ