`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফিফা বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ফ্লোরিডার ক্লাবটি।


রোববার (২ আগস্ট) ভোরে ন্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বেঞ্চে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে তিনি মাঠে নামলে দর্শকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের ১৩ দিন পর পেশাদার ফুটবলে ফেরেন তিনি।


মেসি মাঠে নামার সময় ২-১ গোলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। দলের হয়ে একটি গোল করেন লুইস সুয়ারেজ। আর ঘরের মাঠে অভিষেক ম্যাচে আত্মঘাতী গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।


ম্যাচের ৮৪তম মিনিটে কলম্বাস ক্রু তাদের দ্বিতীয় গোল করে সমতায় ফেরে। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।


এই ম্যাচে মেসির পাশাপাশি আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলও মাঠে ফেরেন। ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার (৬ আগস্ট) সান লুইসের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ, নিম্ন গ্রেডে অগ

সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ, নিম্ন গ্রেডে অগ