`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে ১১ বিজিবি, ত্রাণ বিতরণ অব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে ১১ বিজিবি, ত্রাণ বিতরণ অব্যাহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বৃহস্পতিবার সদর ইউনিয়নের ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেছে।


বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়িত্বের অংশ হিসেবে এই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ত্রাণ প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ ও ১০০ গ্রাম মরিচ প্রদান করা হয়েছে।


১১ বিজিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
হ্যাকিং থেকে আপনার ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভ

হ্যাকিং থেকে আপনার ফোন ও ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভ