`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
কক্সবাজারে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বাইশফাঁড়ী বিওপির টহলদলের অভিযানে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।


বিজিবি জানায়, ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাইশফাঁড়ী বিওপির টহলদল। অভিযানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), মোহাম্মদ আইয়ুব (৩৩), আব্দুল আমিন (৩০) ও মো. সলিম (৩৩)কে আটক করা হয়।


আটক জাহাঙ্গীর আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু উত্তরপাড়া এলাকার বাসিন্দা। মোহাম্মদ আইয়ুব কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অপর দুজন আব্দুল আমিন ও মো. সলিম এফডিএমএন ক্যাম্প-৮ ও ক্যাম্প-১১-এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।


কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বার্মিজ কারেন্ট জাল ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি