`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

একদিনের ব্যবধানে দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


শনিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে ৭ আগস্ট বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়।


চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ১০০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৯ দফা দাম বেড়েছে, ৫০ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার