`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে থানায় মালিক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে থানায় মালিক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে থানায় যান তিনি।


শামশুল আলম চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি দুটি বিড়াল যত্নে লালন-পালন করছেন। সোমবার সকালে বাড়ির পেছনে একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে তাঁর একটি বিড়াল পিছু নেয়। এ সময় প্রতিবেশী ফিরোজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে সরিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


শামশুল আলম বলেন, বিড়ালগুলোকে তিনি সন্তানের মতো আদর-যত্নে লালন-পালন করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি, যাতে ভবিষ্যতে কেউ প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না পায়।


অভিযোগের বিষয়ে জানতে ফিরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার হাসপাতালে শিশু নিখোঁজ, একই বয়সী আরেক শিশু উদ্ধার

কক্সবাজার হাসপাতালে শিশু নিখোঁজ, একই বয়সী আরেক শিশু উদ্ধার