`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন'

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন' ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মুম্বাই বিমানবন্দরে পেছন দিক থেকে ছবি তোলায় আপত্তি জানিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী মানুষী ছিল্লার।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিমানবন্দরে গাড়ি থেকে নেমে আলোকচিত্রীদের সামনে হাসিমুখে পোজ দেন মানুষী। ক্যামেরার সামনে কথা বলার পাশাপাশি হাত নেড়ে শুভেচ্ছাও জানান তিনি। তবে বিমানবন্দরে ঢোকার সময় কয়েকজন আলোকচিত্রীকে পেছন দিক থেকে ছবি তুলতে দেখে আপত্তি জানান অভিনেত্রী।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে বলতে শোনা যায়, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।’


শান্তভাবেই নিজের অস্বস্তির কথা জানান তিনি। এরপরও আলোকচিত্রীদের সামনে পোজ দিয়ে বিমানবন্দরের ভেতরে চলে যান মানুষী। জানা গেছে, তিনি দিল্লির উদ্দেশে মুম্বাই ছাড়ছিলেন।


এর আগে জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই ও শানায়া কাপুরসহ আরও কয়েকজন অভিনেত্রী পেছন থেকে ছবি তোলার বিষয়ে আপত্তি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা