`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সুখবর পেলেন পেস বোলার মারুফা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
সুখবর পেলেন পেস বোলার মারুফা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। চার ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পর আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে উঠেছেন তিনি।


মঙ্গলবার হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এর আগে ২৩ নম্বরে থাকা মারুফা এবার প্রথমবারের মতো সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।


বাংলাদেশের অফস্পিনার সুলতানা খাতুনও র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। তিনি নয় ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে উঠে এসেছেন।


টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার। সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬তম এবং দিলারা আক্তার পাঁচ ধাপ উন্নতি করে ৬২তম স্থানে উঠেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সোবহানা ৩৪ রান এবং দিলারা ২৬ রান করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক

কক্সবাজারে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক