`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে সরকার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে সরকার আশা করছে।

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, গতকালের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই। তবে সরকারের প্রধান কাজ শুধু নিন্দা জানানো নয়, বরং ঘটনার তদন্ত করা এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ
ডা. জাহেদ বলেন, সরকার অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো ২৪ ঘণ্টা হয়নি। সবসময় যে দ্রুত হয়ে যায় তা নয়, সরকার অবশ্যই গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করছি খুব দ্রুতই হবে। একটা প্রক্রিয়া আছে, তদন্ত হবে— নানাভাবে সেই চেষ্টা হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ উল্লেখ করে তিনি বলেন, নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এই অধিকার তার আছে। তিনি একটি রাজনৈতিকের দলের প্রধান, যিনি জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।
এ সময় তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বন্যা ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক পরিস্থিতির অবনতি: ই

বন্যা ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক পরিস্থিতির অবনতি: ই