`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ বিসিবির, পরিদর্শনে সাঈদ ইব্রাহিম ও মুমিনুল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
কক্সবাজার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ বিসিবির, পরিদর্শনে সাঈদ ইব্রাহিম ও মুমিনুল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করে ভেন্যুটিকে আবারও ক্রিকেটের মূলধারায় ফেরানোর পরিকল্পনা করা হয়েছে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠ সরেজমিনে পরিদর্শন করেন বিসিবির পরিচালক ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কক্সবাজারের সন্তান ও জাতীয় দলের টেস্ট ব্যাটার মুমিনুল হক এবং বিসিবির জাতীয় ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন।


পরিদর্শনকালে স্টেডিয়ামের জরাজীর্ণ গ্যালারি, ধ্বংসপ্রায় প্রেস বক্স, ড্রেসিংরুম, প্লেয়ার্স ডাইনিং ও জিমের বেহাল চিত্র উঠে আসে। একাডেমি মাঠে ঘাস কাটার যন্ত্র অকেজো থাকায় শ্রমিকদের কাঁচি দিয়ে ঘাস কাটতেও দেখা যায়।


পরিদর্শন শেষে সাংবাদিকদের সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, কক্সবাজারের ক্রিকেট সম্ভাবনাকে বিসিবি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চায়। দীর্ঘদিন অবহেলায় থাকা ভেন্যুটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ধাপে ধাপে কাজ শুরু হবে। প্রথম ধাপে মাঠের ড্রেনেজ ব্যবস্থা, আউটফিল্ড লেভেলিং এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার করা হবে।


তিনি আরও বলেন, শুধু রাজধানীকেন্দ্রিক নয়, দেশের তৃণমূল থেকেও ক্রিকেট প্রতিভা তুলে আনার লক্ষ্য রয়েছে বিসিবির। একাডেমি মাঠ ও আধুনিক অনুশীলন সুবিধা চালু হলে স্থানীয় উদীয়মান ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।


সংস্কার শেষে এই ভেন্যুতে জাতীয় দলের স্কিল ক্যাম্প এবং ঘরোয়া প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। আইসিসির নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে দ্রুত কক্সবাজারকে আন্তর্জাতিক ক্রিকেটের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করা হবে বলে জানান বিসিবির সংশ্লিষ্টরা।


পরিদর্শনকালে বিসিবির স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন, ভেন্যু ম্যানেজার আশরাফুল আজিজ সুজনসহ স্থানীয় সাবেক ও বর্তমান ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় তিন মাসে ৬০৪ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ৩ লাখ ৩১ হাজা

উখিয়ায় তিন মাসে ৬০৪ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ৩ লাখ ৩১ হাজা