`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবু বক্করকে (৪৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রামু ফুটবল চত্বরসংলগ্ন ইউনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। আবু বক্কর কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়ার ছড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ আলম।


এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় আদালত আবু বক্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পরোয়ানামূলে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ঈদগাঁওয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঈদগাঁওয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১