`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমার আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
উখিয়ায় নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমার আশা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে সৃষ্ট আগুন আগামী ১৫ দিনের মধ্যে স্বাভাবিকভাবে কমে আসতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা। নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের সহায়তায় বিকল্প পদ্ধতিতে আগুন নেভানো এবং গ্যাস নির্গমন বন্ধের উদ্যোগ নেওয়া হবে।


রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় এ ঘটনা ঘটে। প্রায় এক হাজার ফুট খননের পর হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে তাতে আগুন ধরে যায়।


ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা সেখানে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে।


নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সার্বক্ষণিক নজরদারি করছে।


এদিকে ওই এলাকায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও টু-ডি সিসমিক জরিপসহ প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি