`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রেজুখাল চেকপোস্টে বিজিবি’র বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
রেজুখাল চেকপোস্টে বিজিবি’র বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার জেলার রেজুখাল চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক আসামীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি বাটনফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৭০ হাজার টাকা।


আটককৃত ব্যক্তির নাম মোঃ ওমর (২৫)। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার মোঃ আমিনের ছেলে।


বিজিবি সূত্র জানায়, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টের একটি তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালক মোঃ ওমরের শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, আটককৃত আসামীকে বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা ল

টেকনাফে মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা ল