`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ সালিমা (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম।


শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। সালিমা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আলমের মেয়ে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, নিখোঁজের পর পরিবারের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। পরে ১৬ এপিবিএনের বিশেষ টিম তাকে উদ্ধারে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে সালিমাকে উদ্ধার করা হয়।


পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৭ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


কিশোরী কীভাবে ওই ঘরে পৌঁছেছিল এবং কী কারণে নিখোঁজ হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ইরানে রাতভর বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানে রাতভর বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের