`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

একসময় কেমন ছেলে পছন্দ ছিল জানালেন প্রভা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
একসময় কেমন ছেলে পছন্দ ছিল জানালেন প্রভা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ, শৈশব এবং বেড়ে ওঠার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানেই তিনি জানান, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।

নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা জানান, অভাবের কথা বলা বা কষ্টের অভিজ্ঞতার কথা শেয়ার করা মানুষদের প্রতি একসময় তার আলাদা ভালো লাগা ছিল। নিজের বেড়ে ওঠার সময়কার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। জানান, বাবা ও ভাই-বোনদের সঙ্গে পারিবারিক পরিবেশে বড় হয়েছেন তিনি।

শৈশবের কথা বলতে গিয়ে প্রভা বলেন, একটা সময় তিনি অনেকটা জড়তা নিয়ে কথা বলতেন। সুন্দরভাবে কথা বললেও আমতা আমতা করার কারণে অনেক সময় তার কথা পুরোপুরি বোঝা যেত না।

প্রভার ভাষ্য অনুযায়ী, পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে ছোটবেলা থেকেই অতিরিক্ত আদর পেয়েছেন তিনি। এমনকি বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও আদর পাওয়ার কথা জানান এই অভিনেত্রী। এ কারণে তার পরিপক্বতা কিছুটা দেরিতে এসেছে বলে মনে করেন তিনি।

প্রভা বলেন, অভিনয়ে আসার পর ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতে শেখেন। অভিনয়ের মাধ্যমে নিজের প্রকাশভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

অভিনয়ে এখন তুলনামূলক অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমায় কাজ করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেকুয়ায় সড়ক ও খালের পাড়ের গাছ কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের

পেকুয়ায় সড়ক ও খালের পাড়ের গাছ কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের