দজনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান তিনি।
আগামী শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে পারফর্ম করবেন এই তারকা শিল্পী। তার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান তা নাকচ করে দেয়। আয়োজকরা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন আতিফ আসলাম।
পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই শিল্পী বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে উপমহাদেশজুড়ে কোটি কোটি শ্রোতার ভালোবাসা অর্জন করেছেন। তার লাইভ পারফরম্যান্স দেখতে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন দেশের সংগীতপ্রেমীরা।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে।
BanglaDock