`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এআইয়ের সহায়তায় অস্ত্রোপচার করে মস্তিষ্কের টিউমার অপসারণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
এআইয়ের সহায়তায় অস্ত্রোপচার করে মস্তিষ্কের টিউমার অপসারণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচারের সময় সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়ে সফলভাবে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করেছেন। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচারের সময় এআইয়ের সহায়তায় মস্তিষ্কের টিউমার অপসারণের ক্ষেত্রে এটিই বিশ্বের প্রথম ঘটনা।


৪৮ বছর বয়সী রাইস হিবার্টের টিউমারটি মস্তিষ্কের এমন একটি জায়গায় ছিল, যেখানে সামান্য ভুলেও গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার না করলে তাঁর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা ছিল।


অস্ত্রোপচারের সময় এআই সিস্টেমটি এন্ডোস্কোপের ক্যামেরা থেকে পাওয়া সরাসরি ভিডিও বিশ্লেষণ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ুর অবস্থান শনাক্ত করে। একই সঙ্গে টিউমার অপসারণের তুলনামূলক নিরাপদ জায়গাগুলো চিহ্নিত করে চিকিৎসকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে।


হিবার্টের টিউমারটি মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্যারোটিড ধমনি এবং দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণকারী অপটিক স্নায়ুর খুব কাছে ছিল। সময়ের সঙ্গে টিউমারটি অপটিক স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করায় তাঁর দৃষ্টিশক্তি কমে আসছিল।


অস্ত্রোপচারের পর হিবার্টের দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় পর অস্ত্রোপচারের পর চোখ খুলে চারপাশ আগের চেয়ে অনেক পরিষ্কার দেখতে পেয়েছেন।


ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা শত শত পিটুইটারি টিউমার অস্ত্রোপচারের ভিডিও ব্যবহার করে এআই সিস্টেমটিকে প্রশিক্ষণ দিয়েছেন। অস্ত্রোপচারের সময় গুরুত্বপূর্ণ রক্তনালি, স্নায়ু এবং অন্যান্য শারীরিক গঠন শনাক্ত করে এটি চিকিৎসকদের জন্য একজন বিশেষজ্ঞের ‘দ্বিতীয় জোড়া চোখের’ মতো কাজ করেছে।


তবে চিকিৎসকেরা জানিয়েছেন, এআই কোনো সিদ্ধান্ত নেয়নি। কখন এবং কোথায় অস্ত্রোপচার করতে হবে, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে চিকিৎসকরাই নিয়েছেন। এআই কেবল অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ অংশ শনাক্ত করে তাঁদের সহায়তা করেছে।


সূত্র: বিবিসি


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সম্ভাবনা থাকলে ব্যর্থ স্টার্টআপও পাবে নতুন করে অর্থ সহায়তা:

সম্ভাবনা থাকলে ব্যর্থ স্টার্টআপও পাবে নতুন করে অর্থ সহায়তা: