`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে: নাহিদ ইসলাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে সরকার আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।


পোস্টে নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দফায় দফায় দাম বাড়ানো হলেও এর পেছনে সরকার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোতে এখনো বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি বিক্রি হচ্ছে বলে দাবি করেন তিনি।


বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হয়েছে। তাঁর অভিযোগ, সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং গুটিকয়েক কোম্পানির কাছে দেশের ১৮ কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছে।


নাহিদ ইসলাম গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নতুন দাম প্রত্যাহারের দাবি জানান।


এর আগে সোমবার সন্ধ্যায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, ১২ দশমিক ৫ কেজির ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজির ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজির ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


বিইআরসি জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিকসহ ৪ জনের নামে মামলা, গ্রেপ্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিকসহ ৪ জনের নামে মামলা, গ্রেপ্ত