`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।


মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে। তবে নতুন ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করতে হবে।


এর আগে গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ