`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইন্টারনেট বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর সুবিধা আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন ‘মেসেজ শিডিউলিং’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা, ছবি, ভিডিও ও লিংক পাঠানোর সময় নির্ধারণ করে রাখতে পারবেন।


হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। সুবিধাটি চালু হলে কাঙ্ক্ষিত চ্যাটে মেসেজ লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করা যাবে।


নতুন ফিচারে অন্তত ১০ মিনিট পর থেকে আগামী ১৪ দিনের মধ্যে যেকোনো সময়ের জন্য মেসেজ শিডিউল করা যাবে। নির্ধারিত সময়ের আগে চাইলে বার্তা সম্পাদনা বা মুছেও ফেলা যাবে। ছবি ও ভিডিও পাঠানোর আগে তাতে ফিল্টার, ক্যাপশন কিংবা ড্রয়িং যুক্ত করার সুবিধাও থাকতে পারে।


ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ব্যবহার করা যাবে এই ফিচার। ফলে জন্মদিনের শুভেচ্ছা, জরুরি ঘোষণা কিংবা প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকার প্রয়োজন কমবে।


নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও বা অ্যাপ খোলা না থাকলেও বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থা থাকবে। তবে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা পাঠানোর প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।


শিডিউল করা বার্তাও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বার্তা আদান-প্রদানের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।


বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্টসংখ্যক বিটা ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ সুবিধাটি চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক