`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


সোমবার ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ও এসআরবির যৌথ দল জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় অবস্থান নেয়।


বিজিবি জানায়, রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ দল ধাওয়া দিয়ে তিনটি বড় প্যাকেটসহ ইদ্রিসকে আটক করে।


পরে প্যাকেটগুলো তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার সৈকতে পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সরাস

কক্সবাজার সৈকতে পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সরাস