`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে স্বর্ণালংকার চুরির মামলায় গৃহকর্মী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
কক্সবাজারে স্বর্ণালংকার চুরির মামলায় গৃহকর্মী গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরির মামলায় রাফি মনি (১৫) নামে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ছয় ভরি চার আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নতুন বাহারছড়া এলাকার আফরিনা আল মাছিনের (৩৮) বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আফরিনা আল মাছিন কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করেন।


অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় গৃহকর্মী রাফি দুধ ও পানীয়তে চেতনানাশক মেশানোর পর পরিবারের সদস্যদের খাওয়ান এবং পরে এক জোড়া স্বর্ণের চুড়ি, দুটি আংটি, একটি চেইন-লকেটসহ ছয় ভরি চার আনা স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন নিয়ে চলে যান।


পুলিশ জানায়, অভিযোগের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাফি মনিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে চুরি হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। তবে চেতনানাশক ব্যবহারের অভিযোগসহ ঘটনার অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।


গ্রেপ্তার রাফি মনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনার পাড়ার আব্দুর রহমানের মেয়ে।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ