`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তার ভেতর থেকে বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মা, মেয়ে ও নাতি রয়েছেন।


সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিস্ফোরণে শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি এবং নাতি ফাহিম অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


পরিবারের সদস্যদের ভাষ্য, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আহতদের শরীরে আগুন ধরে যায়। তারা আগুন নেভাতে পাশের নদীতে ঝাঁপ দেন। বিস্ফোরকটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না বলে দাবি করেছেন।


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করেছে।


বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্