`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ডিসেম্বর কালিম্পংয়ে বিয়ের আয়োজন হতে পারে।


তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে মিমির সম্ভাব্য জীবনসঙ্গীকে ঘিরে। গুঞ্জন রয়েছে, পাত্র বিনোদন জগতের কেউ নন। তিনি একজন নৌসেনা কর্মকর্তা, নাম সিদ্ধার্থ। তবে এ বিষয়ে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছেও নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।


অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন মিমি। যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্যও হন তিনি।


বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি। দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


এর মধ্যেই বিয়ের গুঞ্জন ঘিরে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এখন দেখার বিষয়, মিমি চক্রবর্তী কবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে